চট্টগ্রামে নতুন আরও ১৬০ জন করোনা রোগী শনাক্ত
চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮৭৩ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৬০ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১১৩ জন এবং ভিবিন্ন উপজেলার ৪৭ জন।
চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে রোববার (৯ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ১৬১ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২ জন। বিভিন্ন উপজেলায় ৫ টি।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১১৪ টি নমুনা পরীক্ষায় ১৪ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১১ টি, উপজেলায় ৩ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪০ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৩৭ জন, উপজেলায় ৩ জন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৪ নমুনা পরীক্ষা করে ৩২ জনের পজিটিভ। মহানগরে ৮ জন, ২৪ জন উপজেলার।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩১ নমুনা পরীক্ষায় ৩৭ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৩২ জন, ভিবিন্ন উপজেলার ৫ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭১ নমুনা পরীক্ষায় ২৬ জন পজিটিভ, নগরে ২৩ জন, উপজেলায় ২ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১৮ টি নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ। ৪ জনই উপজেলার।
এ ছাড়া উপজেলায় লোহাগাড়া ১ জন, সাতকানিয়া ৩ জন, বাঁশখালী ২ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ৫ জন, রাঙ্গুনিয়া ৪ জন, রাউজান ১২ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ১০ জন, সীতাকুন্ডে ১ জন, মিরসরাই ২ জন, সদ্বীপ ২ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৫ হাজার ২১৬ জনে। এর মধ্যে মহানগরীতে ১০ হাজার ৭১৬ জন, উপজেলায় ৪ হাজার ৪৫০০ জন।
অদ্যবধি সুস্থ হয়েছেন ৫৯ জন, উপজেলায় ৫২ জন, নগরে ৭ জন। মোট সুস্থ ৩ হাজার ১৯৬ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২৪৫ জন। মহানগরীতে ১৭১ জন, বিভিন্ন উপজেলায় ৭৪ জন।