চট্টগ্রামে একদিনে আরও ১২৮ জন করোনায় আক্রান্ত


চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮১২ জনের করোনার নমুনা পরীক্ষায় ১২৮ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ১০৩ জন এবং ভিবিন্ন উপজেলার ২৫ জন।

চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার (৬ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ১৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২ জন। বিভিন্ন উপজেলায় ২ টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৮৭ টি নমুনা পরীক্ষায় ১৯ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১৩ টি, উপজেলায় ৬ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২০ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৮ জন, উপজেলায় ২ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১০ নমুনা পরীক্ষা করে ১৫ জনের পজিটিভ। মহানগরে ৮ জন,   জন ৭ উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪ নমুনা পরীক্ষায় ৩১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২৫ জন, ভিবিন্ন উপজেলার ৬ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৬৪ নমুনা পরীক্ষায় ৩৮ জন পজিটিভ, নগরে ৩৭ জন, উপজেলায় ১ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১২ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ২ জন, লোহাগাড়া ১ জন, বোয়ালখালী ১ জন, পটিয়া ১ জন, রাউজান ১ জন, রাঙ্গুনিয়া ১ জন, ফটিকছড়ি ৪ জন, হাটহাজারী ৪ জন, সীতাকুন্ডে ৬ জন, মিরসরাই ২ জন, সদ্বীপ ২ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৪ হাজার ৮৭৪ জনে। এর মধ্যে মহানগরীতে ১০ হাজার ৪৪৮ জন, উপজেলায় ৪ হাজার ৪২৬ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ১১৮ জন, উপজেলায় ১১১ জন, নগরে ৭ জন। মোট সুস্থ ২ হাজার ৯৫৬ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২৪০ জন। মহানগরীতে ১৬৭ জন, বিভিন্ন উপজেলায় ৭৩ জন। হোম আইসোলেশনে আছেন ৬৯৫৭ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.