রাঙামাটিতে আজ আরও ৩১জন করোনা রোগী শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলায় আজ সিভিল সার্জন সুত্রে জানা গেছে, বিভিন উপজেলায় ৩১ জন করোনা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।
অথচ আজকে জুলাইয়ের ৩১ তারিখ। আশ্চর্যজনকভাবে আজকে ৩১ তারিখের সাথে মিল রেখে রাঙ্গামাটিতে করোনা রোগীও শনাক্ত হয়েছে ৩১ জন। বিষয়টা বেশ আশ্চর্যজনক হলেও এটা নিয়ে জেলাজুড়ে অনেকটা হাস্যরসের সৃষ্টি হয়েছে।
বর্তমান কোয়ারেন্টাইনে আছে ১১ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১০ জন। মোট নমুনা প্রেরন করা হয়েছে ২৯৮৮জন। মোট প্রাপ্ত রিপোট ২৮৮১ জন।
এযাবৎ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬৫১ জন। এযাবৎ মৃত্যু ৯ জনের। চিকিৎসাধীন আছেন ১৮৭ জন।