রাঙামাটির বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন
চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সদর উপজেলা সুপ্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান হল বন্ধুকভাঙ্গা উচ্চি বিদ্যালয় এখানে প্রায় ২৫০ অধিক ছাত্র ছাত্রী পড়া শোনা করে।
সদর উপজেলা মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার সর্ত্ত্বে বিদ্যালয়ে বিভিন্ন সমস্যা যেন বিদ্যালয়ে পাঠদানে ব্যঘাট সৃষ্টি ঘটে।
একদিকে নেটের বিভিন্ন দূর্ভল অন্য দিকে নেই বিদ্যুৎ ব্যবস্তা। বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা না থাকাতে করোনাকালীন সময়ে অনলাইনে পাঠদান থেকে বষ্ণিত বন্ধুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
যাতায়াত ব্যবস্থা ও আবাসন অসুবিধার কারণে দুর্গম এলাকার ছাত্র-ছাত্রীরা যাতে তাদের শিক্ষা গ্রহণে কোন ধরনের বাধার সৃষ্টি না হয় তার জন্য রাঙ্গামাটির বিভিন্ন উপজেলার দুর্গম স্কুল গুলোতে ছাত্রবাস নির্মাণের কাজ হাতে নিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। তারই অংশ হিসাবে রাঙ্গামাটির বন্দুক ভাঙ্গা ইউনিয়নের বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৯০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ছাত্রবাসের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাঙ্গামাটি সদরের দুর্গম বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
উদ্বোধনকালে রাঙ্গামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, উপ-সহকারী প্রকৌশলী রিগ্যান চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর কুমার চাকমা, নোয়াদম রঙচাঙ্যা ক্লাবের সভাপতি কালাইয়া চাকমা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙ্গামাটি জেলা পরিষদ ৯০ লক্ষ টাকা ব্যয়ে এই ছাত্রাবাসের নির্মাণ কাজ করেন।