রাঙ্গামাটিতে উপহার সামগ্রী বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি


চিরন বিকাশ দেওয়ান, রাঙ্গামাটি প্রতিনিধি: ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যে কোভিড-১৯ মহামারিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাঙ্গগামাটি শিশু নিকেতন স্কুল মাঠে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক এস এম মঈন উদ্দীন, রাঙ্গামাটি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সুনীল কান্তি দে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি নিরুপা দেওয়ান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি টুকু তালুকদার, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ রাঙ্গামাটি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যগণ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.