চট্টগ্রামে একদিনে আরও ১১২ জন করোনায় আক্রান্ত
চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৭৭১ জনের করোনার নমুনা পরীক্ষায় ১১২ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৮৭ জন এবং ভিবিন্ন উপজেলার ২৫ জন।
চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বুধবার (২৯ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ২০জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ২৭জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষা করে ২৮ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারও শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭৪টি নমুনা পরীক্ষা করে ২০ জন।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৯টি নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষা করা হলে এতেও কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ২১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭৫ জন।