মোহরাতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দিদারুল আলম গ্রেপ্তার


চট্টগ্রামের মধ্যম মোহরা এলাকায় ৯ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দিদারুল আলম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে চান্দগাঁও থানাধীন মোহরা বুড়ির পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকার।

গ্রেপ্তার দিদারুল আলম স্থানীয় মৃত শাহ আলমের পুত্র।

পুলিশ জানায়, ২০ টাকার লোভ দেখিয়ে ৯ বছরের এ কিশোরীকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যান দিদার। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কিশোরীর পরিবার জানতে পারলে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, এলএলখান স্কুলের পিছনে নিজের বাসা থেকে দিদারুলকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.