বান্দরবানে আরও ৬ জন করোনায় আক্রান্ত
বান্দরবানে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জনে বান্দরবান সদর উপজেলার বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫২৭ জনের।
বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫২৭ জন আর ৩৭১জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮৮৯ জনের, তার মধ্যে রির্পোট এসেছে ৩৫৬১ জনের, এদের মধ্যে ৫২৭ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।