বান্দরবানে নতুন করে আরো ৭ জন করোনা আক্রান্ত
বান্দরবানে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১ জন বান্দরবান সদর, ৩ জন রোয়াংছড়ি উপজেলা, ১ জন রুমা উপজেলা, ২ জন লামা উপজেলার বাসিন্দা। নতুন আক্রান্তদের আইসোলেশানে নেয়ার ব্যবস্থা করছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮১৩ জনের, তার মধ্যে রির্পোট এসেছে ৪৬৭ জনের।
এদের মধ্যে ৫১৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।