চট্টগ্রামে একদিনে আরও ১৩৩ জন করোনায় আক্রান্ত


চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৮ শত ৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৩৩ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৯১ জন এবং ভিবিন্ন উপজেলার ৪২ জন।

চট্টগ্রামে ৫ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ১৪৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৬ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৩ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৩১ জন, উপজেলায় ২ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪০ নমুনা পরীক্ষা করে ৩৩ জনের পজিটিভ। মহানগরে ৭ জন, ২৬ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭১ নমুনা পরীক্ষায় ২৩১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ২২ জন, উপজেলায় ১৬ জন। ভিবিন্ন উপজেলার ৬ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৫ নমুনা পরীক্ষায় ৩৮ জন পজিটিভ, নগরে ৩১ জন, উপজেলায় ৭ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, আনোয়ারা ১ জন, বাঁশখালী ২ জন, পটিয়া ২ জন, রাউজান ১৫ জন, রাঙ্গুনিয়া ১ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ৮ জন,মিরসরাই ২ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৩ হাজার ১৯৮ জনে। এর মধ্যে মহানগরীতে ৯ হাজার ১৭৯ জন, উপজেলায় ৪ হাজার ১১৯ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৫৩ জন, মোট সুস্থ ১ হাজার ৬৭৭ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা নেই, মোট ২২৫ জন। মহানগরীতে ১৫৭ জন, বিভিন্ন উপজেলায় ৬৬ জন। হোম আইসোলেশনে আছেন ৬১৩২ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.