নগরীতে সক্রিয় গরু চোর ও আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য অস্ত্রসহ আটক
খোকন মজুমদার রাজীবঃ নগরীতে গোয়েন্দার অভিযানে সক্রিয় গরু চোর ও ডাকাত চক্রের সদস্য জসিম উদ্দিন প্রকাশ মালু (২৮) ও তারাজুল (২৪) নামের দুই জনকে একটি দেশীয় একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও একটি ধারালো চাকুসহ দুই জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২০ জুলাই) ৯.১০ মিনিটের সময় নগরীর আকবরশাহ থানাধীন একেখান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।
জানা যায়, গোয়েন্দা ( বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ মাহাবুবুল আলমের নেতৃত্বে টিম ১৮ এর গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই রাত ৯.১০ ৃমিনিটের সময় নগরীর আকবরশাহ থানাধীন একেখান এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামিগন চট্টগ্রাম,কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, বগুড়া ও গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। রেকর্ড পত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতার কৃত আসামি জসীম উদ্দিন ওরফে মালুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরি সহ মোট ৯টি মামলা এবং আসামি তারাজুলের বিরুদ্ধে খুন ও ডাকাতি সহ মোট ১০টি মামলার তথ্য পাওয়া যায়।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিক্রয়ের উদ্দেশ্যে নগরীর বিভিন্ন খামারে রাখা কোরবানির পশু চুরি ও খামার ডাকাতি করার উদ্দেশ্যে তারা চট্টগ্রাম শহরে আসে মর্মে জিজ্ঞাসাবাদে জানায়। ইতোপূর্বে তারা নগরীর হালিশহর এলাকার একটি ফার্ম থেকে ১৫টি গরু চুরি করার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শতাধিক গরু চুরি ও ফার্ম ডাকাতি করেছে বলে তারা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২১ জুলাই আকবর শাহ্ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।এবং তাদের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানা যায়।