রাঙামাটিতে আরও ৩২ জনের করোনা শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্যজেলায় নতুন করে আরো ৩২ জনের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার সিভিল সার্জন সূত্রে পাওয়া তথ্যমতে জানা গেছে। এই নিয়ে রাঙামাটিতে ৫৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হল।
দিনদিন পাহাড়কন্যা পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।