পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে পশুর হাটের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সিএমপি’র সভা অনুষ্ঠিত


খোকন মজুমদার রাজীবঃ আসন্ন পবিত্র ঈদূল আজহা উপলক্ষে পশুর হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ জুলাই) সকাল ১১ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভার সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে আইন শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে কর্মকর্তাদের, পশুর হাটে গবাদী পশু ক্রয় বিক্রয় ও পরিবহন, চামড়া ক্রয় বিক্রয় ও পরিবহন, জালনোটের ব্যবহার রোধ সহ সার্বিক ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন পরিস্থিতিতে পশুর হাটে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন হতে বলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  কমিশনার মোঃ মাহবুবর রহমান এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.