কর্মকর্তার সিল স্বাক্ষর জালিয়াতি করে ড্রাইভিং লাইসেন্স প্রদান চক্রের দুই সদস্য র‍্যাবের হাতে আটক


কে এম রাজীবঃ  চট্টগ্রাম বিআরটিএ’র কর্মকর্তার সিল স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিভিন্ন জনের কাছে গাড়ির ড্রাইভিং লাইসেন্স প্রদান করার অপরাধে মোঃ মনু মিয়া (৫৫) ও মোঃ আবুল কাশেম (৪২) নামের জালিয়াতি চক্রের দুই সদস্যকে   আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-৭)।

রোববার (১২ জুলাই) নগরীর খুলশী থানাধীন সিডিএ এভিনিউ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

জানা যায়, র‌্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একটি প্রতারক চক্র বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃপক্ষের নামে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর নাম, স্বাক্ষর ও সীল ব্যবহার করে ভূয়া ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্সের শিক্ষানবিশ কার্ড অবৈধ ভাবে তৈরি করে, বিভিন্ন গাড়ী চালকের নিকট সরবরাহ করার জন্য চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন সিডিএ এভিনিউ রোডস্থ ২নং গেইট এলাকায় বিবাড়ীয়া স্টীল ফার্নিচার এর সামনে অবস্থান করছে।

এসময় উক্ত সংবাদের ভিত্তিতে ১২ জুলাই আনুমানিক ৬.৫০ মিনিটের সময় র‍্যাবের একটি দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ মনু মিয়া (৫৫), ও মোঃ আবুল হাসেম (৪২) কে আটক করে র‍্যাব।আটকের পর তাদের দেহ তল্লাশি করে ০৩ টি ভূয়া ড্রাইভিং লাইসেন্স ও উদ্ধার করা হয় বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ কালে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ বিআরটিএ, চট্টগ্রাম অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর নাম, সিল স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ব্যবহার করে ভূয়া ড্রাইভিং লাইসেন্স প্রদান করে বিপুল পরিমাণ অর্থ প্রতারণামূলক ভাবে আত্মসাৎ করার কথা আসামিরা স্বীকার করে বলে জানান র‍্যাব।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.