অনলাইন নিউজপোর্টাল চলতি মাসেই নিবন্ধনঃ তথ্যমন্ত্রী


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, চলতি জুলাই মাসের মধ্যেই অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন করা হবে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। এরই মধ্যে গোয়েন্দ সংস্থার প্রতিবেদন পেয়েছি। তাই আশা করছি, এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোটাল নিবন্ধন দেওয়া হবে। আর কিছু বাতিল করা হবে বলে জানান তিনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.