নগরীতে ৪৫২০ পিস ইয়াবাসহ আটক ১
মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযানে ৪ হাজার ৫২০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার (৮ জুলাই) সাড়ে ৪ টার সময় কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।
গোয়েন্দা সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ, এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ১নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই সাড়ে ৪ ঘটিকার সময় চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫২০ পিস ইয়াবা সহ আনোয়ার হোসেন (৩০) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।