নগরীতে কথা কাটাকাটির জেরে টমটমচালক খুন আহত ১


চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন মধ্যম হালিশহর এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ সাগর (১৯) নামের এক টমটম চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আরো একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে এই হত্যাকাণ্ড ও আহতের ঘটনা ঘটেছে জানিয়ে বিষয়টি নিশ্চিত করেন, নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।

ওসি সুকান্ত চক্রবর্তী জানান, টমটম ভাড়ার বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক টমটম চালককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি সুকান্ত চক্রবর্তী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.