চট্টগ্রাম বহির্নোঙরে ৮৫০ টন ডালসহ দুর্ঘটনার কবলে লাইটার জাহাজ


ট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৮৫০ টন ডালসহ দুর্ঘটনার কবলে পড়েছে ‘এমভি নিউ গোলাম রহমান’ এবটি জাহাজ। আকস্মিকভাবে দুর্ঘটনার শিকার জাহাজটি পতেঙ্গা উপকূলে জরুরি বিচিং করা হয়েছে বলে জানা যায়।

রোববার (২১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে নিশ্চিত করেছেন ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিচালক মাহবুব রশীদ।

চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, ‘এমভি নিউ গোলাম রহমান’ নামে লাইটার জাহাজটি বহির্নোঙরে অপেক্ষমাণ মাদার ভেসেল থেকে ৮৫০ টন ডাল খালাস করে খুলনা যাওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিকভাবে জাহাজের তলা ফেটে গেলে জাহাজটিকে পতেঙ্গা উপকূলে জরুরি বিচিং করা হয়। তবে দুর্ঘটনাকবলিত জাহাজটির নাবিকরা এখন নিরাপদে আছেন। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.