চট্টগ্রামে করোনা আক্রান্ত ১২০ জনের হদিস নেই


চট্টগ্রামে নমুনা সংগ্রহের সময় দেয়া মোবাইল নম্বর ও ঠিকানা ভুল থাকায় করোনা আক্রান্ত ১২০ জনের খোঁজ মিলছে না। ফলে তাদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে জানে না প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, আক্রান্ত এসব ব্যক্তি মানুষের সাথে মিশলে বাড়বে সংক্রমণ। চট্টগ্রামে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ শুরু হয় গত ২৬ মার্চ। এখন পর্যন্ত তিনটি ল্যাবে পরীক্ষা করা হয় ৩৫ হাজারের মতো নমুনা। যাতে পজিটিভ সাড়ে চার হাজারের মতো।

এ পর্যন্ত যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের অনেকের বাড়ি বা কর্মক্ষেত্র লকডাউন করেছে প্রশাসন। তবে এরমধ্যেই পজিটিভ রিপোর্ট এসেছে এমন ১২০ জনের মতো করোনা আক্রান্তের খোঁজ মিলছেনা। কেননা, নমুনা দেয়ার সময় তারা যে মোবাইল নম্বর বা ঠিকানা দেন তা ভুল বিশেষজ্ঞরা বলছেন, যোগাযোগ করতে না পারায় এসব ব্যক্তির চিকিৎসা কিংবা আইসোলেশন নিশ্চিত করা যাচ্ছে না। ফলে আশঙ্কা বেড়েছে অন্যদের সাথে মিশে সংক্রমণ বাড়িয়ে তোলার।

অবশ্য ল্যাব কর্মকর্তারা এজন্য দুষছেন, নমুনা সংগ্রহকারীর অদক্ষতাকে। অভিযোগ নমুনা সংগ্রহের সময় ঠিকমতো তথ্য সন্নিবেশ করা হয় না। ফলে করোনা আক্রান্তের সন্ধানে বাড়ছে জটিলতা।পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে নমুনা সংগ্রহকারীদের আরো দক্ষ করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.