আম্ফান বিদায় হলেও আগমনের বার্তায় ঘূর্ণিঝড় “নিসর্গ”


আম্ফান যেতে না যেতে আগমনের বার্তায় ঘূর্ণিঝড় “নিসর্গ”। রেশ কাটেনি এখনও ঘূর্ণিঝড় আম্ফানের। এরই মধ্যে আসছে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। বর্তমানে নিম্নচাপ রূপে আরব সাগরে অবস্থান করলেও আগামী ১২ ঘণ্টার মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের গুজরাট ও মহারাষ্ট্রে আছড়ে পড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, পূর্ব মধ্য আরব সাগরের নিম্নচাপটি গত ছয় ঘণ্টা ধরে ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকালে এটি মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আগামী ১২ ঘণ্টার মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ও এর পরের ১২ ঘণ্টায় শক্তিবৃদ্ধি করে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল বিকেলে ঝড়টি মহারাষ্ট্র ও গুজরাটে আঘাত হানতে পারে। এ দু’টি রাজ্যে ইতোমধ্যেই জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩১টি টিম মোতায়েন করা হয়েছে। একেকটি টিমে অন্তত ৪৫ জন করে সদস্য রয়েছেন। যদিও বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত এ নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.