সিএমপি ট্রাফিক সদস্যের সপরিবার করোনায় আক্রান্ত
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মো. মহীবুল্লাহ নামে এক সদস্যের স্বপরিবার করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে। সে সিএমপির ট্রাফিক বিভাগে কর্মরত বলে জানা যায়।
মহীবুল্লাহ জানান, এক সপ্তাহ ধরে তিনি ও ছেলে করোনা আক্রান্ত হয়। পরে গত তিনদিন আগে স্ত্রী ও মেয়ে করোনা শনাক্ত হয়। তার মেয়েসহ বর্তমানে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে আইসোলেশনে আছেন। তবে স্ত্রী ও ছেলে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।
তিনি আরো জানান, শনিবার সকালে ছেলেকে অক্সিজেন দিতে হলেও এখন তার অবস্থা ভাল। এখন আর অক্সিজেন প্রয়োজন লাগছে না। তিনি দেশবাসীর কাছে তার এবং তার পরিবারের জন্য দোয়া কামনা করেছেন।