নগরীতে ৩০ হাজার ইয়াবাসহ আটক ৩
নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার ও তিন জনকে আটক করেছে র্যাব। এসময় মাদক ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়।
শুক্রবার (২৯ মে) রাতে পাথঘাটার আশরাফ আলী রোডের সাইফুল ষ্টোর থেকে এসব ইয়াবাসহ খোরশেদ আলম (৩২), সাইফুল ইসলাম (২৪) ও মো. ওসমান (৪৬) নামের ৩ জনকে আটক করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের থেকে মাদক সংগ্রহ করে ওই মুদি দোকানদার মুদি ব্যবসার আড়ালে ক্রয় বিক্রয় করে আসছে। শুক্রবার বিশেষ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই দোকানের রেকের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়।