বাকলিয়া ৩নং ইউনিট আওয়ামী লীগের কর্মীদের শাহাবউদ্দিনের খাদ্য সামগ্রী উপহার
নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড কর্তৃক ৩নং ইউনিট আওয়ামী লীগের কর্মীদের খাদ্য সামগ্রী উপহার দিলেন চক বাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহাম্মেদ চৌধুরী। শুক্রবার (২২ মে) বিকাল ৩ টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীন নেতা প্রয়াত মাহমুদুল হক চৌধুরীর বাস ভবন প্রাঙ্গনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউনিট কর্মীদের মধ্য ব্যবসায়ী বন্ধুদের সহযোগিতায় ও নিজ অর্থায়নে ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন শাহাবউদ্দিন।
এ সময় শাহাবউদ্দিন আহাম্মেদ বলেন, এই মহা দূর্যোগ কালে দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উপহার সামগ্রী দিয়েছেন, কিছু কিছু স্থানে তা বন্টনে আমি খুবই মর্মাহত।আমি দেখেছি ১৭ নং ওয়ার্ডে বিএনপি সমর্থীত কাউন্সিলর হওয়ায় অনেকেই প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হতে বঞ্চিত। সত্যিকারের হত দরিদ্র আর নিন্মবিত্ত ত্যাগী কর্মীরা এসব উপহার পাওয়া থেকে বঞ্চিত।
তিনি আরও বলেন, সরকার ঘোষণা অনুযায়ী ত্রাণ কমিটি গঠন করার কথা থাকলে ও এখনো পর্যন্ত ১৭ নং ওয়ার্ডে কোনো ত্রাণ কমিটি কিংবা এ বিষয়ে কোনো সভা হয়নি।যার ফলে ত্রাণ বিতরণে চলে অনিয়ম আর স্বজন প্রীতি।
এসব বিষয়ে অনিয়ম রোধে মেয়র, নগর কমিটির নেতৃবিন্দ ও ওয়ার্ড আহবায়কদের সুষ্টু সমাধানে দৃষ্টি আকর্ষণ করেন চক বাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহাম্মেদ চৌধুরী।
এ সময় ৩ নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি সারোয়ার আলম ভূঁইয়া বলেন,আমরা ৩নং ইউনিট আওয়ামী লীগের কর্মীরা সব সময় সব কিছু থেকে বঞ্চিত হই। ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের চার আহবায়কের চার মত হওয়াতে আমরা কারো উপর ভরসা রাখতে পারি না। আহবায়করা নিজেরা নিজেদের জন্য। আমরা কার রাজনীতিতে রাজনীতি করবো তা বুঝে উঠতে পারি না। এ মহা দূর্যোগে ৩নং ইউনিটের জন্য কোনো বরাদ্দ পাইনা এসব অনিয়মকারী রাজনীতিবিদ আহবায়কদের কাছ থেকে।সরকারি ভাবে যা উপহার সামগ্রী আসে তা চার আহবায়ক পর্যন্ত সীমাবদ্ধ। আমরা এসব নীতি হীন রাজনীতিবিদদের রাজনীতি করতে চাইনা, আমরা যোগ্য ব্যক্তির রাজনীতি করতে চাই। আমি এ বিষয়ে যারা গরীব অসহায়দের সামান্য কিছুর লোভ সামলাতে পারেনা, অনিয়ম আর স্বজন প্রীতি করে, এসব বিষয়ে সুষ্টু তদন্ত করে মেয়র, মহা নগর কমিটির নেতৃবিন্দদের ব্যবস্থা নেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক, সাবেক কাউন্সিলর মোঃ শহীদুল আলম শহীদ, ১৭ নং ওয়ার্ড আহবায়ক হাজী মোঃ ইউনুস কোম্পানী, বাকলিয়া থানা আওয়ামী লীগ কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ওয়ার্ড কমিটির সদস্য খায়রুল বশর বাসেক, ৩ নং ইউনিট কমিটির সহ সভাপতি এবাদুর রহমান বাহাদুর, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, আবদুল জলিল সওঃ, সাগর আলী, আবু তাহের সহ ওয়ার্ড ও ইউনিট কমিটির নেতৃবিন্দ।