চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরেক পুলিশ সদস্যের মৃত্যু


করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. নেকাব্বর নামে আরও এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এ পুলিশ সদস্যের মৃত্যু হয় বলে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

এ ব্যাপারে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, করোনা পজেটিভ হওয়ার পর ২২ মে হাসপাতালে ভর্তি হন মো. নেকাব্বর। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তীতে সে শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু বরণ করেন।এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭৯ জন। মৃত্যুবরণ করেছেন ৫১ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.