আসন্ন আরেক মহাপ্রলয়ের নাম “নিসর্গ”


আম্ফান বিদায় হলেও অপেক্ষা করছে “নিসর্গ” নামের আরেক মহাপ্রলয়। একে তো প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা। তার মধ্যে আবার সব লণ্ডভণ্ড করে দিয়ে গেল সুপার সাইক্লোন আম্ফান। ঘূর্ণিঝড়টির তাণ্ডবে দেশের বিভিন্ন খাতে এক হাজার ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এবং বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলে আম্ফান ৬৪ তম ঘূর্ণিঝড় ছিল বলে জানিয়েছিল বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।

আসন্ন মহাপ্রলয়ের ‘নিসর্গ’ নামটি বাংলাদেশের প্রস্তাবিত। ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের সঙ্গে ২০১৮ সালে তালিকায় আরও পাঁচটি দেশকে যুক্ত করা হয়েছে। ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী আর ইয়েমেন। এই ১৩টি দেশ এপ্রিলে আসন্ন ঘূর্ণিঝড়ের ১৬৯টি নাম প্রস্তাব করেছে।

আম্ফানের পরবর্তী ঘূর্ণিঝড়গুলির নাম হবে “নিসর্গ” (বাংলাদেশের প্রস্তাবিত), “গতি” (ভারতের প্রস্তাবিত), “নিভার” (ইরানের প্রস্তাবিত), “বুরেভি” (মালদ্বীপের প্রস্তাবিত), “তৌকতাই” (মায়ানমারের প্রস্তাবিত নাম) ও (ওমানের প্রস্তাবিত)। “ইয়াস”।

এর আগে ফণী ঝড়ের নাম দিয়েছিল বাংলাদেশ। সেটিও প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল। আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড। যার অর্থ আকাশ। কিন্তু সুন্দর এই নামটি এখন মানুষের দুর্বিষহ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.