কথিত স্বেচ্ছাসেবক নেতা শিবির কর্মী জাহিদ গ্রেপ্তার


কুতুবদিয়ার কথিত স্বেচ্ছাসেবক নেতা জাহিদুল ইসলাম হ্নদয় (৩২) নামে এক যুবককে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা গোয়েন্দার (ডিবি) পরির্দশক শেখ আশরাফুজ্জামান। সোমবার(১৮ মে) বিকেলে তার বিরুদ্ধে সাইবার ক্রাইমে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পরর্বতীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার জাহিদুল ইসলাম হ্নদয় লেমশীখালী ইউনিয়নের কাজিরপাড়া এলাকার মৌলবী মাঈনুল হক কুতুবীর ছেলে এবং সে শিক্ষানবীশ আইনজীবি বলে জানা যায়।

সূত্রে জানা যায়, জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন থেকে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার, পুলিশ বাহিনী, সরকার দলীয় নেতা কর্মী, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে সাধারণ মানুষকে উস্কানি মূলক পোষ্ট দিয়ে আসছিলেন। অনেকে তাকে শিবির ক্যাডার বলেও মন্তব্য করতে দেখা যায়। অভিযোগ রয়েছে গ্রেপ্তার জাহিদকে কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন সময়ে সরকারি নানা সুযোগ সুবিধা ও ত্রাণ বিতরণে স্বেচ্ছাসেবক টিমের আহ্বায়ক করার বিষয়টি আরও স্পষ্ট হয় যে, জাহিদ উপর্যুপরি লাইভে এসে সরাসরি ইউএনও’র নাম ভাঙ্গাতে দেখে। এছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসন জানান, ইতোমধ্যে তার বিরুদ্ধে যুবলীগ, ছাত্রলীগ ও কওমি মাদ্রাসার নেতারা ডিজিটাল আইনে মামলা করার আবেদন করেছেন।

কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন জানান, করোনা মোকাবেলায় উপজেলা নির্বাহী অফিসার শিবির কর্মীদের দিয়ে স্বেচ্ছাসেবক দল তৈরি করেন। এই শিবির ক্যাডার জাহিদকে লেমশীখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক কমিটির আহবায়কের দায়িত্ব দেন। বিষয়টি খুবই দুঃখজনক।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি মো. দিদারুল ফেরদৌস বলেন, স্বেচ্ছাসেবক নেতা শিবির কর্মী জাহিদের বিরুদ্ধে থানায় কয়েকটি অভিযোগ রয়েছে। তাছাড়াও নাশকতা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গন্যমান্য ব্যক্তি ও সরকার বিরোধী বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা গোয়েন্দার (ডিবি) পরির্দশক শেখ আশরাফুজ্জামান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জাহিদকে আটক করা হয়েছে। বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুতুবদিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) কোন মন্তব্য করতে রাজি হননি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.