উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান


উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। ঘূর্ণিঝড়টি সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মাঝ বরাবর আঘাত হানতে পারে।

মঙ্গলবার(১৯ মে) শেষ রাত থেকে আগামীকাল বুধবার সন্ধ্যার মধ্যে আম্ফান বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদসংকেত জারি রয়েছে। মোংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে সাইক্লোনটির দুরত্ব ৮৪০ ও ৯৪৫ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আম্ফান এর কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৫ থেকে ২৪৫ কিলোমিটার। উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।

এদিকে ঘূর্ণিঝড় অতিক্রমকালে পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম জেলাসমূহে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসময় ১৬০ কিলোমিটার বা আরো বেশি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.