লামা হিউম্যান কেয়ার ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
বান্দরবান লামায় আজ (১৮ মে) সোমবার সকালে হিউম্যান কেয়ার ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে (Covid-19) বা করোণাভাইরাস এর কারণে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, এন, জেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন, বেলাল আহমদ ,অটো রিক্সা মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ এ, এইচ,।ইউচুপ। সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিব্যর্গ। ত্রাণ বিতরণের বিষয়ে সাংবাদিক কামাল উদ্দীন বলেন, (Covid-19) সংকটে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও কঠিন সময় পার করছে, সরকারি সাহায্যের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে এ সময় দুস্থ জনগণের পাশে দাঁড়ানো আহ্বান জানান।