বাকলিয়া শান্তিনগরে দুস্থদের মাঝে শ্রমিক লীগের রাতের খাবার বিতরণ
মহামারী করোনার এ ক্রান্তিলগ্নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দুস্থদের রাতের খাবার বিতরণে পাশে দাড়িয়েছে পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডস্থ বাগারবিল শান্তিনগর এলাকার শ্রমিক লীগের নেতা কর্মীরা। শুক্রবার (১৫ মে) রাত ১০ ঘটিকার সময় শান্তিনগর শ্রমিক লীগের উদ্দ্যােগে এ রাতের খাবার বিতরণের আয়োজন করা হয়। এ সময় দুস্থদের হাতে রাতের খাবার তুলে দেন আমন্ত্রিত অতিথি চক বাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন আহমেদ চৌধুরী।
অন্যান্যদের মধ্য আরও উপস্থিত ছিলেন, বাকলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য খায়রুল বশর বাসেক, ৩ নং ইউনিট আওয়ামী লীগ সহ সভাপতি ডা. মাসুদুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, যুবলীগ নেতা আমজাদ হোসেন, মোঃ জসিম, মোঃ দেলোয়ার, আকবর, কামরুল, দলিল উদ্দিন সরদার, মোঃ খোকন সহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের অন্যান্য নেতাকর্মী।