রাজস্থলীর বাংগালহালিয়া হেডম্যান পাড়া খাল কুল ভাঙনে চরম ঝুৃঁকিতে স্থানীয়রা


রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ৩নং বাংগালহালিয়া ইউপি ৪নং ওয়ার্ডে অবস্থিত হেডম্যান পাড়া খালকুল ভাঙনে চরম ঝুৃঁকিতে বসবাস করছেন স্থানীয়রা।

শনিবার (১৬ মে ) সরেজমিনে ঘুরে এসে দেখা যায়, ঐতিহ্য হেডম্যান পাড়াতে পাহাড়ী বাঙালি মিলে যুগ যুগ ধরে প্রায় ৪৫ পরিবার বসবাস করে আসছে। কিন্তু দু:খের বিষয় প্রতি বছর বর্ষা মৌসুম আসলে বর্ষার পানি খালে জোয়ারে পানির সাথে বৃদ্ধিতে পাড়াতে বন্যা সহ খাল কুল ভেঙে গেলেও কিন্তু প্রশাসনের পক্ষে দেখার মতো কেউ নেই।

এ বিষয়ে স্থানীয় পাড়াবাসী কয়েকজন প্রবীন ব্যক্তি অভিযোগ করে বলেন, আমরা এ এলাকায় ঝুকির মধ্যে বসবাস করছি। যেকোন সময় আস্তে আস্তে খাল কুল সব ভেঙে যাচ্ছে। বষা মৌসুমে খালে জোয়ারে পানির স্রোতে প্রতি বছর ভাঙন দেখা যায় কিন্তু দেখার কেউ নেই। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাননীয় মন্ত্রী পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়, চেয়ারম্যান, পার্বত্য উন্নয়ন বোর্ড, চেয়ারম্যান জেলা পরিষদ, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান রাজস্থলী, উপজেলা নির্বাহী অফিসার, নিবাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি কার্যালয় দৃষ্টি আকর্ষণ খাল কুল কিনারা বন্ধ করার জন্য পাড়াবাসীরা জোরালো দাবী জানাচ্ছি।

এই খাল কুল বন্ধ করা না গেলে অদূর ভবিৎষতে হেডম্যান পাড়া ঐতিহ্য পাড়া বিলিন হয়ে যাবে। একদিকে পাড়াতে বর্ষা মৌসুমে বন্যা প্লাবিত হয়ে তলিয়ে যায় পুরো এলাকা। কিন্তু প্রশাসনে দেখার মতো কেউ নেই। এ বিষয়ে এলাকা ও এলাকার জনগনের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে দৃষ্টি আকর্ষণ প্রত্যাশা করেন এলাকাবাসী।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.