পোশাক কর্মীদের ইফতার ও রাতের খাবার বিতরণ করলেন কোতোয়ালী


নগরীতে ৮শ পোশাক কর্মীকে ইফতার বিতরণ করেছেন থানা কোতোয়ালী। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে তাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন আল মানাহিল ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে নগরীর নিউমার্কেট মোড়, কোতোয়ালী মোড়, টাইগারপাস মোড়সহ বিভিন্ন স্পটে পোশাক কারখানার বাস থামিয়ে কর্মীদের এ ইফতার বিতরণ করে কোতোয়ালী থানা পুলিশ।

ইফতার বিতরণের বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, প্রথম রমজান থেকে আমরা কোতোয়ালী থানার পক্ষ থেকে ভ্রাম্যমাণ ইফতার পার্টির আয়োজন করছি। প্রতিদিন ভাসমান দুঃস্থ, অসহায় ১শ মানুষের সঙ্গে আমরা ইফতার করছি। মঙ্গলবার আমরা বেছে নিয়েছিলাম পোশাক শ্রমিকদের। কারণ এই সংকটের মধ্যেও তারা কাজ করে যাচ্ছেন, অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা পালন করছেন। বিভিন্ন সংগঠনের সহযোগিতায় আমরা ৮শ পোশাক কর্মীর মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছি। এবং চলমান সংকটের মধ্যে ভ্রাম্যমাণ ইফতার পার্টির এই আয়োজন পুরো রমজান মাসজুড়ে চলবে বলে জানান মোহাম্মদ মহসীন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.