একজনের মরদেহসহ মালয়েশিয়া থেকে ফিরছে ১৫৮ বাংলাদেশি
মালয়েশিয়া থেকে একজনের মরদেহসহ মোট ১৫৮ বাংলাদেশি নাগরিক আজ বুধবার দেশে ফিরে আসার কথা রয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের মধ্যেও জিডি সহায়তার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সেখানে আটকেপড়া বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন বলে জানা যায়।
এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনার জন্য একটি চার্টার্ড বিমান ভাড়া করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।