মাঝরাতে ৫শ’ মানুষকে সেহেরি বিতরণ করল মহানগর ছাত্রলীগ
প্রিয় বাংলাদেশ:
মধ্যরাতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায়স সুবিধা বঞ্চিত ৫শ’ মানুষের মাঝে সেহেরি বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা। গতকাল নগরীর ওয়াসা, দেওয়ান হাট মনসুরাবাদ এবং আগ্রাবাদ এলাকায় এসব সেহেরি বিতরন করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদসহ অনেকে।

ইতিমধ্যেই নগরীর প্রতিটি ওয়ার্ডে জরুরি খাদ্য বিতরণ, ইফতার বিতরন, মাস্ক হ্যান্ড সেনিটাইজার লিফলেট বিতরন, জীবাণু নাশক স্প্রে ছিটানো এবং দরিদ্র কৃষকের ধান তুলতে সাহায্য করছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মধ্যরাতে সেহরি বিতরণের বিষয়ে নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর জানান, আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমত মানুষের কিছুটা কষ্ট লাঘবের। প্রায় প্রতিটি ওয়ার্ডেই আমাদের নেতাকর্মীরা জরুরি খাদ্য, ইফতার ধারাবাহিকভাবে বিতরণ করছেন। আমরা সেহেরি বিতরণ কর্মসূচী চলমান রাখতে চাই। সেহেরি বিতরনে লক্ষ করেছি সুবিধা বঞ্চিত মানুষ সেহেরি পেয়ে খুবই খুশি হয়ে দোয়া করছেন।