হাটহাজারীতে ২৫০ পরিবারকে আ’লীগ নেতা ইউনুস গণি’র খাদ্য ‘উপহার’


চট্টগ্রাম:

করোনাভাইরাসের বিস্তার রোধে প্রশাসনের লকডাউন ও সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়া হাটহাজারী উপজেলার আড়াই হাজার পরিবারের মাঝে ‘উপহার’ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ইউনুস গণি চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২য় পর্যায়ে আরো গতকাল রোববার (৩ মে) দুপুরে ২৫০ পরিবারের মাঝে ভালোবাসার উপহার বিতরণ করেন তিনি।

এসময় ইউনুস গণি চৌধুরী বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মীদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি। রমজান শুরুর আগে হাটহাজারীতে ১ম পর্যায়ে ২৫০০ পরিবারের মাঝে ভালবাসার উপহার পৌঁছে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে কর্মীদের মাধ্যমে ভালোবাসার উপহার কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও আমরা সেহেরী ও ইফতার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।

ভালোবাসার উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লোকমান হাকিম, রাশেদুল ইসলাম, কায়সার, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি, মনসুর আলম, আজাদ, কামরুল হোসেন রেজা, শ্রমিক লীগ নেতা জাহেদ, রাজীব, ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন ইমু প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.