নগরীতে ওয়াসার ৪টি কন্ট্রোল রুম স্থাপন


পবিত্র রমজান মাসে চট্টগ্রাম মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখা এবং গ্রাহকদের অভিযােগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে ৪টি কন্ট্রোল রুম স্থাপন করেছে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ( ওয়াসা)।

কন্ট্রোল রুম চারটি হল- আগ্রাবাদ ফোন নং-০৩১- ৭২৪৮৭৫/২৫২৫২৫২, মেহেদীবাগ ফোন নং-০৩১-৬১৬৫৯২, কালুরঘাট বুষ্টার ফোন নং-০৩১-৬৭০৩৩৬, জুবিলী রোড ফোন নং-০৩১-৬১৬৭৬৮।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াসা জানান, রমজান মাসে গ্রাহকদের পানি সরবরাহ সংক্রান্ত কোন অভিযােগ থাকলে উল্লেখিত কন্ট্রোল রুম সমূহের সাথে যােগাযােগ করতে এবং পবিত্র রমজান মাসে পানির অপচয় করা ও অবৈধ সংযােগের মাধ্যমে পানি ব্যবহার হতে বিরত থেকে সুষ্ঠু পানি সরবরাহে সহযােগিতা করার অনুরােধ করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.