মেয়রের তহবিলে সাগর স্ক্রীণ প্রিন্টার্স প্রাঃ লিঃ এর উপহার সামগ্রী হস্তান্তর


নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের করোনা কালীন দুর্যোগে চট্টগ্রামে গৃহবন্দী নাগরিকদের মাঝে তার ব্যক্তিগত উদ্যোগে চলমান উপহার সামগ্রী বিতরণের মহৎ উদ্যোগে সামিল হয়েছেন সাগর স্ক্রীণ প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড পরিবার।

আজ শুক্রবার সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সাথে সাক্ষাৎ করে সাগর স্ক্রীণ প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড পরিবারসহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ তাদের উপহার সামগ্রী ও হ্যান্ড গ্লাবস, হেড কাভার, মাস্কের প্যাকেট হস্তান্তর করেন।

এসময় মেয়র আ.জ.ম নাছির উদ্দীন দেশব্যাপী করোনার শঙ্কটময় মুর্হূতে চট্টগ্রামের গৃহবন্দী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সরকারি কমার্স কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গৌতম হাজারী, ঘাতক দালাল নির্মূল কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ, টি, এম ওসমান গনি, জুয়েল সাহা রুবেল, সৌরেন চৌধুরী প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.