নগরীতে বেশির ভাগ বন্ধ ইফতার সামগ্রীর দোকান


প্রতি বছর এসময় নানারকম ইফতার সামগ্রীর পসরা নিয়ে বসতো অভিজাত দোকানগুলো। শহরের বিভিন্ন মোড় ও অলিগলিতেও ভাসমান ব্যবসায়ীরা ইফতার সামগ্রী নিয়ে বসতেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে এবার বসছে না ইফতার বাজার।

শনিবার (২৫ এপ্রিল) নগরের জিইসি মোড়, কাজীর দেউড়ি, চকবাজার, এনায়েতবাজার ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে হোটেল জামান, ওয়েল ফুড, হাইওয়ে, মিঠাই, মেজবান বাড়ি, হান্ডি, ফ্ল্যাভার, ব্রিজ, নিউ মালঞ্চের মতো অভিজাত দোকানগুলো বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রভাবে অঘোষিত লকডাউনের কারণে তারা দোকান খুলেননি। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় দোকান বন্ধ রেখেছেন তারা।

ওয়েল ফুডের চট্টগ্রামের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এখন দোকান খোলার চেয়ে মানুষের জীবন নিয়ে ভাবতে হবে। বিশ্বব্যাপী মহামারী এ ভাইরাস স্বাভাবিক হয়ে না আসা পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। এছাড়া সরকারের নির্দেশনা মেনে আমরা সব শাখা বন্ধ রেখেছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.