সাতকানিয়ায় দুইখানি জমির ধান কেটে দিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ


চট্টগ্রাম প্রতিনিধি:

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোস্তাক আহমেদ এর নেতৃত্বে সাতকানিয়া বাজালিয়া মাহালিয়া গ্রামের কৃষক শাহজানের দুইখানি জমির ধান কেটে দেওয়া হয়।

ধান কাটায় সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সহযোগিতা করেন কর্ণেল অলি আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের মিজানুর রহমান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ উল হক, ছাত্রনেতা শাহরিয়ার রিয়াদ, তৌহিদ, অনিক, জায়েদ, জহির, আরাফাতসহ প্রমুখ।

মাঠে কঠোর পরিশ্রম কাজ করার পর বাজালিয়া ইউনিয়নের তাপস দত্তের সহযোগিতায় সকলকে হালকা নাস্তা দিয়ে আপ্যায়ন করানো হয়।

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন বলেন, মানবিক যে কোন কাজে ছাত্রলীগ সব সময় পাশে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ কৃষকদের পাশে থাকার জন্য বদ্ধ পরিকর। যেখানে কৃষকেরা সহায়তা চাইবেন সেখানে তাদেরকে সহায়তা করা হবে। ইতোমধ্যে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ৪৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.