পটিয়ায় আগুনে ১৮ বসতঘর পুড়ে ছাই


পটিয়া উপজেলার জিরি ইউনিয়ের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাথ পাড়ায় মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রান্নার চুলা থেকে আগুন লেগে ১৮ টি বসত ঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারেরা জানান, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একজন গৃহবধূ রান্নাঘরের চুলায় ভাতের পাতিল বসিয়ে পাশের মন্দিরে পূজা দিতে যায়। আর ততক্ষণে সেই চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে এক এক করে সবকটি ঘরে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্তরা হলেন নাথ পাড়ার তাপস নাথ, মনোরঞ্জন নাথ, ঝন্টু নাথ, চিত্তরন্জন নাথ, মধু নাথ, যীশু নাথ, রুপন নাথ, বিপন নাথ, নিপু নাথ, অরবিন্দু নাথ, সুজন নাথ, মনোরন্জন নাথ, সুনীল নাথ, রুহিনী নাথ, প্রফুল্ল নাথ, বাদল নাথ, টিটু নাথ ও পবন নাথ।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, ‘আমরা সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের পর জানা যাবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.