পাহাড়তলীতে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু, মৃতের সংখ্যা ৩


চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ নতুন ১০৪টি নমুনা পরীক্ষায় আরও ২ জনকে করোনা পজেটিভ পাওয়া গেছে।

এদের মধ্যে নগরের সড়াইপাড়ার এক নারী দুপুরেই আইসোলেশনে থাকা অবস্থায় মারা গেছেন। সোমবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে বিষয়টি চট্টগ্রাম নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

তিনি বলেন, সকালে ৫০ বছর বয়সী এক নারীকে শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে আইসোলশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। কিছুক্ষণ আগে বিআইটিআইডি থেকে আসা রিপোর্টে তার করোনা পজেটিভ পাওয়া গেছে।

এর আগে রাত ৩টায় পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এক শিশু আইসোলশনে থাকা অবস্থায় মারা গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৩ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.