হাটহাজারীতে লকডাউনের নামে চাঁদাবাজি
আটক ২
লকডাউন মানে রাস্তায় ব্যারিকেড দিয়ে চাঁদাবাজি ও অসামাজিক কার্যকালাপ নয়। লকডাউন মানে নিজেকে ঘরে বা বাসায় ভিতরে সুরক্ষিত রাখা৷ এদিকে তার ভিন্ন চিত্র দেখা গেছে হাটহাজারী উপজেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে পাড়ায়-পাড়ায় লকডাউনের নামে রাস্তায় ব্যারিকেড দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে কিছু অতিউৎসাহি ব্যক্তি।
জানা যায়, উপজেলার চিকনদন্ডী ইউপির ৯ নং ওয়ার্ড চৌধুরীহাট রেল করসিং এলাকায় লকডাউনের নামে ব্যারিকেড দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। খবর পেয়ে বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এর নেতৃত্বে পুলিশের টিম অভিযান চালিয়ে লকডাউনের নামে রাস্তা পারাপারে চাঁদা আদায় কালে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। এবং উপজেলার বিভিন্ন গ্রামে গঞ্জে পরিদর্শন করে লকডাউন নামের রাস্তা প্রতিবন্ধকতা করে রাখা রাস্তা গুলো খোলে দেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, লকডাউনের নামে ব্যারিকেড দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি ও অসামাজিক কার্যকালাপের অভিযোগ পেয়ে সরেজমিনে এসে দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।
তিনি আরো বলেন, আপনার এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারবে না। গভীর রাতে একজন জরুরী রোগীকে হাসপাতালে নিতে হলে এ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারবে না। ডাকাতির ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে যেতে পারবে না।
আপনার এলাকায় প্রবেশ পথে লকডাউনের নামে ব্যারিকেড দিয়ে আপনারা চাঁদাবাজি করবেন। জুয়া খেলবেন, বাড়ির ভিতর ঘুরাফেরা করবেন, সেনাবাহিনী কিংবা পুলিশ এলাকায় প্রবেশ করতে গেলে রাস্তায় ব্যারিকেড থাকলে আপনাদের সুবিধা হওয়ার নাম লকডাউন নয়৷মানুষের বিপদে চলাচল বিঘ্ন করতে রাস্তায় ব্যারিকেড দিয়ে আইনগত অপরাধ করবেন না।