করোনা মোকাবেলায় জামাল খানে ত্রাণ বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী নওফেল


চট্টগ্রাম নগরীর জামাল খান ২১নং ওয়ার্ডের সমাজ সেবক আওয়ামী লীগ নেতা ফরহাদুল ইসলাম রিন্টু এর উদ্যোগে বিকেলে ত্রাণ বিতরণ কর্মসূচিতে সামাজিক দূরত্ব বজায় রেখে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল।

ত্রাণ বিতরণকালে শিক্ষা উপমন্ত্রী নওফেল

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, জামাল খান এলাকার বিশিষ্ট সমাজ সেবক মো. সাহাব উদ্দিন ও ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা মো. পাভেল। এ সময় কয়েক শতাধিক হতদরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল।

এছাড়াও আজ রোববার (৫ এপ্রিল) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভায় বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী।

উপমন্ত্রী নওফেল বলেন, এ অবস্থায় কে স্থানীয় ভোটার, কে ভোটার না- সেটা কোনোভাবেই যাতে আমরা বিবেচনায় না আনি। এটা যদি বিবেচনায় নিই তাহলে আমাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তর স্বার্থে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যে ঘোষণা দিয়েছেন সেটা ব্যাহত হবে। ত্রাণ বন্টনে যাতে ইকুইটি থাকে- অর্থাৎ যার যেখানে ত্রাণ প্রাপ্য সে যাতে ত্রাণ পায়- সেটি আমাদের নিশ্চিত করতে হবে। ত্রাণ বিতরণের সময় ভোটার দেখার মানসিকতা থেকে বেরিয়ে এসে কীভাবে কাজটি করা যায়- তা দেখতে হবে। জেলা প্রশাসন বিষয়টি দেখবে।

নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই- যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সে দেশে একজন লোকও অনাহারে থাকবেন না। সেটা হতে দেওয়া যাবে না। সবার জন্য খাদ্যের এভেইলিবিটি এবং নিরাপত্তাটা এনশিউর করতে আমরা কাজ করছি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.