১৪ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়লো


করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আরও তিনদিন বাড়ানো হয়েছে। আগামী ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

শনিবার দুপুরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান। তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে আদেশ জারি করা হয়েছে।’

করোনার কারণে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়। এখন আবারও বাড়ানো হলো।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.