করোনা মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বোয়ালখালীতে ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন


করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ঘরে থাকা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বোয়ালখালী ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের একঝাঁক তরুণ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বোয়ালখালীর বিভিন্ন স্থানে দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালানো হয়। এ সময় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ তুলে দেওয়া হয়। সংগঠনের সকল উপদেষ্টা এবং সদস্যগনের সামর্থ্যনুযায়ী সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ।

বোয়ালখালী ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের সভাপতি মো.বেলাল হোসেন জানান, ‘দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সবার উচিত গরীব ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো। সরকারের পাশাপাশি আমরা যদি প্রত্যেকে নিজ নিজ এলাকার দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে আসি, তাহলে করোনাযুদ্ধে আমরা অবশ্যই জয়ী হবো।’

ত্রাণ বিতরণেল অাগ মুর্হুত

সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনির জিসান বলেন, ‘আমরা ত্রাণ দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের মাঝে করোনা প্রতিরোধে কি করণীয় তা তুলে ধরছি। সবাই যাতে নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার রাখে, জনসমাগম এড়িয়ে চলে। সে বিষয়েও জনসচেতনতা কার্যক্রম চালানো হয়েছে গ্রামে।’


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.