৫৮ পরিবারকে ওসির ত্রাণ বিতরণ
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভুঁইয়ার সহযোগিতায় ত্রাণ পেল ৫৮ অসহায় পরিবার। শনিবার (৪ মার্চ)মধ্যরাতে এসব অসহায় পরিবারের মাঝে ত্রাণ তুলে দেন তিনি।
এসময় তিনি বলেন, অনলাইন সংবাদে খবর দেখে অসহায় এসব পরিবারের কথা জানতে পারি। তখনই এসব পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়ার উদ্যেগ গ্রহণ করি।
এ সময় থানার পুলিশ সদস্য, চট্টলার খবরের সাংবাদিক এবং এলাকার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাতে অন্ধকারে এই ত্রাণ বিরতণে তারা স্বস্তি প্রকাশ করে পুলিশ এবং চট্টলার খবরকে তাদের সহযোগিতায় এগিয়ে আসায় আন্তরিক ধন্যবাদ জানান।