চন্দনাইশে ত্রাণ বিতরণ করছেন এমপি নজরুল
করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
আজ মঙ্গলবার সকালে চন্দনাইশ সদরস্থ শাহ আমিন মাজার প্রাঙ্গণে চন্দনাইশ পৌরসভার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে নজরুল ইসলাম চৌধুরী এম.পি বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদ থাকতে ঘরে থাকার কোন বিকল্প নেই। করোনা ভাইরাসের পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর গমানুষের জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, পৌর আওয়ামীলীগের আহবায়ক কায়ছার উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী, পৌরসভা যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.হামিদুর রহমান চৌধুরী,দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ মানিক,মোজাফফর আহমদ চৌধুরী, শেখ রাসেল চৌধুরী, মোরশেদুল আলম,মো. মাহবুব, মো.আব্দুল জলিল, মো. রাশেদ, মো.কাশেম,মো.জামিল, সায়মান, কাফি প্রমুখ।