চান্দগাঁও থানা ছাত্রলীগের উদ্যোগে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ


শাহরিয়ার মুনির জিসান, স্টাফ রিপোর্টার।

আজ বিশ্ব যখন মরণব্যাধি করোনায় আক্রান্ত তখনই চান্দগাঁও থানা ছাত্রলীগের পক্ষে থেকে খেটে খাওয়া, দিন মজুর ও গরীবের মঝে চাল, ডাল, আলু , পেয়াজ , সাবান, ডেটল সম্বলিত প্যাকেটজাত খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।

৩০ মার্চ দুপুরে কাপ্তাই রাস্তার মাথা থেকে শুরু করে সিএন্ডবি , মোলভী পুকুর পাড়, পুরাতন চান্দগাঁও, বদ্দারহাট মোড়ে মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করতে দেখা যায়।

এ সময় চান্দগাও থানা ছাত্রলীগের সভাপতি মো: নুরুন নবী সাহেদ বলেন, যারা এলাকার বিক্তশালী তাদের কাছে দেশের এই ক্রান্তিলগ্নের সময় গরীব ও দু:খি মানুষে পাশে দাড়ানো উচিত। সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, আমরা সমাজের দশ জনে মিলে মিশে আমাদের সমাজের গরীবের পাশে দাড়ালে আমাদের সমাজে আর দু:খী মানুষ থাকবে না।

এতে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার ছাত্রলীগের সভাপতি -সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, টাবলু দাস প্রমূখ।।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.