নিউ মার্কেট এলাকায় মহানগর ছাত্রলীগের করোনা জনসচেতনতায় নানা কর্মসূচি
গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে
নগরীর নিউ মার্কেট এলাকায় সাধারণ মানুষের সচেতনতায় আজ সকালে ছাত্রলীগের উদ্যোগে মাইকিং,মাস্ক, সাবান ও লিপলেট বিতরণসহ গণপরিবহনে জীবাণুনাশক স্প্রে করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
কর্মসূচি পালনকালে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ গুলো মানুষের সামনে উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সম্পাদক মন্ডলীর সদস্য আলবিন নূর নাহিন, কার্যনিবাহী সদস্য শেখর দাশ ও আরাফাত রুবেল, ডাবলমুরিং থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হায়দার, আকবর শাহ থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল সিদ্দিকী, ডাবলমুরিং থানা ছাত্রলীগ সহ-সভাপতি ওমর ফারুকসহ প্রমূখ।
ইতোমধ্যেই নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সিটি কর্পোরেশন নিবার্চনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিকে, জনসচেতনতামূলক মাইকিং, মাস্ক, সেনিটাইজার, সাবান লিপলেট বিতরণের নির্দেশনা দিয়েছে এবং জেলা উপজেলায় এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।