কর্ণফুলীতে মুজিব সেনার উদ্যোগে মাস্ক বিতরণ

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে


বিশ্বব্যাপী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে কর্ণফুলীর কোন সামাজিক সংগঠন এগিয়ে না এলেও জনসচেতনামূলক কার্যক্রম নিয়ে প্রথমেই এগিয়ে এসেছেন ‘অামরা ক’জন মুজিব সেনা’ সংগঠন।

সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে জনগণকে জনসচেতনতার লক্ষ্য উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

গত ২২ ও ২৩ শে এপ্রিল দুদিন ব্যাপি কর্ণফুলী উপজেলার সৈন্যেরটেক বাজার থেকে চরপাথরঘাটার পুরাতন ব্রিজঘাটের সিএনজি স্টেশন পর্যন্ত কয়েক শতাধিক পথ চলাচলকারী মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নেতা আবদুল মোতালেব, চট্টগ্রাম দক্ষিণ জেলা ‘আমরা ক’জন মুজিব সেনার আহবায়ক ও যুবলীগ নেতা ওয়াজ উদ্দিন আজাদ, আমরা ক’জন মুজিব সেনার আহবায়ক আলি আকবার সুজন, যুগ্ন আহবায়ক মনির, ছাত্রলীগ নেতা মামুন, শহিদুল ইসলাম, পারভেজ, রাজু, জিয়া উদ্দিন ও মোরশেদ আলম।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.