ছাত্রলীগ সভাপতি বোরহান উদ্দিনের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝ


চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিনের উদ্যোগে করোনা ভাইরাস সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ ২২ মার্চ রবিবার নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষঙ্গ ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, জেলা ছাত্রলীগ নেতা নঈমুদ্দিন মাহফুজ, মোঃ এমরান,মোরশেদ আলম অভি,মোঃ মাইনুদ্দিন,আজিজ তুহিন,সৈকত দাশ,রাশেদুল ইসলাম,উত্তম বিশ্বাস,শাহেদুল ইসলাম,গাজী আমিন,সাহাবুদ্দিন, সাজ্জাদ হোসেন,রায়হান উদ্দিন,আবরার ফাহিম,মানিক, মামুনসহ প্রমুখ।

প্রথম পর্যায়ে বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এই কর্মসূচি ধারাবাহিকভাবে জেলা ও নগরীর বিভিন্ন অঞ্চলে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত থাকবে বলে জানান জেলার সভাপতি এস এম বোরহান উদ্দিন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.